অ্যাকাউন্ট
আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার সময় সম্পূর্ণ সঠিক তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। আপনার অ্যাকাউন্টের ইউজারনেম এবং পাসওয়ার্ড সম্পূর্ণ গোপন রাখুন, আপনি ব্যতীত অন্য কাউকে কখনোই আপনার একাউন্টের পাসওয়ার্ড প্রদান করিবেন না এবং মনে রাখবেন SNR Shop BD থেকে আপনাদের পাসওয়ার্ড কখনোই জানতে চাওয়া হবে না। আপনি যেকোনো সময় আপনার অ্যাকাউন্টটি বন্ধ করে দিতে পারবেন।
প্রাইভেসি
রেজিস্টেশনের সময় আপনার দেওয়া ব্যক্তিগত তথ্যগুলোর সম্পূর্ণ নিরাপদ এবং গোপনীয়তা বজায় থাকবে। আপনার অ্যাকাউন্টের সকল ধরনের তথ্য SNR Shop BD ব্যতীত অন্য কেউ ব্যবহার করতে পারবে না। আমাদের ওয়েবসাইটটি সর্বোচ্চ নিরাপত্তার টেকনোলজি ব্যবহার করে করা হয়েছে যেখানে আপনাদের সকল তথ্যের নিরাপত্তা বজায় থাকবে।
ট্রেডমার্ক এবং কপিরাইট
SNR Shop BD লোগো, ব্যানার, ইমেজ এবং SNR Shop BD সম্পর্কিত নাম ব্যবহারের সম্পূর্ণ অধিকার শুধুমাত্র SNR Shop BD। SNR Shop BD ব্যতীত অন্য কারোর জন্য এই বিষয়গুলো ব্যবহার আইনগত অপরাধ।
প্রোডাক্ট
কিছু কিছু প্রোডাক্ট ছবির সাথে ১০০ ভাগ মিল নাও থাকতে পারে কারণ ছবিগুলো ক্যামেরা দিয়ে শুট করা হয় সেক্ষেত্রে সামান্য পরিমাণ কালার এবং ডিজাইনের পার্থক্য দেখা দিতে পারে। প্রোডাক্ট ক্রয়ের পূর্বে প্রোডাক্টটির ডেসক্রিপশন ভালো ভাবে পড়ে নিবেন।
ডেলিভারির সময়সীমা
অর্ডার গ্রহণ করার পর সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে আপনার অর্ডারকৃত প্রোডাক্টটি কুরিয়ারে বুকিং করা হবে। কুরিয়ারে বুকিং করার সর্বোচ্চ ৭২ ঘন্টার মধ্যে কাস্টমার প্রোডাক্টটি হাতে পেয়ে যাবেন। তবে অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা অথবা প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রডাক্টিভ বুকিং অথবা ডেলিভারি হতে আরো সর্বোচ্চ ১ থেকে ২ দিন বিলম্ব হতে পারে। সর্বমোট ৫ থেকে ৬ কর্ম দিবসের মধ্যে কাস্টমারের হাতে প্রোডাক্টটি ডেলিভারি করা হবে।
পেমেন্ট সিস্টেম
আমাদেরকে পেমেন্ট করতে হলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে লগইন করার পর পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে পেমেন্ট করতে হবে। এছাড়া অন্য কোন ব্যক্তির মাধ্যমে অথবা অন্য কোন সিস্টেমে আমাদের পেমেন্ট নেওয়ার কোন সিস্টেম নেই। ওয়েবসাইটের বাহিরে থেকে কোন ভাবে আমাদেরকে টাকা পাঠিয়েছেন বলে কোন অভিযোগ গ্রহণ করা হবে না।
নিয়মাবলী পরিবর্তন
কোম্পানি যেকোনো বিষয়ের ওপর যেকোনো ধরনের নিয়ম এবং নীতির উপর পরিবর্তন আনতে পারে এ সম্পর্কে পূর্বে নোটিস নাও দেওয়া হতে পারে। পরবর্তীতে নোটিসের মাধ্যমে আপডেট সকল নিয়ম এবং নীতি জানিয়ে দেওয়া হবে, সে অনুযায়ী আপনারা কোম্পানির নিয়ম এবং নীতি অনুসরণ করবেন।
একাউন্ট বন্ধ করন
কোম্পানির নিয়ম এবং নীতির বাহিরে কোন ধরনের কাজ এবং ট্রানজেকশন পরিলক্ষিত হলে সে ক্ষেত্রে যে কোন সময় কোম্পানি আপনার অ্যাকাউন্টটি বন্ধ করে দিতে পারবে। তবে একাউন্ট বন্ধ করার পূর্বে অবশ্যই আপনার একাউন্টের হিসাব বা লেনদেন নিষ্পত্তি করবে।