আমাদের সম্পর্কে কিছু জিজ্ঞাসা......
SnR Shop BD Reseller Platform হচ্ছে একটি ই-কমার্স ভিত্তিক প্রতিষ্ঠান যেখানে অনলাইন ও ওয়েবসাইটের মাধ্যমে পন্য ক্রয়-বিক্রয় করা হয়। আপনি আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে পন্য কিনবেন এবং আপনার কাস্টমার এর কাছে তা খুচরা মূল্যে বিক্রয় করবেন। তবে পন্য ক্রয় করার জন্য আমাদেরকে আপনার কোন মূল্য পরিশোধ করতে হবেনা। আপনার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দুটোই পরিশোধ করবে আপনার কাস্টমার। আর আপনি পাইকারিতে ক্রয়মূল্যের চেয়ে যত টাকা বেশি খুচরা মূল্যে বিক্রিয় করবেন সেটাই হচ্ছে আপনার লাভের টাকা। সে লাভের টাকা আপনি পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে এবং আপনার রেজিষ্ট্রেশন করা একাউন্টে যা পরবর্তীতে বিকাশ বা নগদের মাধ্যমে উঠিয়ে নিতে পারবেন। আপনার বিক্রয় করা পন্য, পন্য প্যাকেজিং ও কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করা সহ যাবতীয় সকল কাজ আমরাই করবো।
আপনার কাজ হবে আমাদের ওয়েবসাইট থেকে পন্যগুলোর ছবি ডাউনলোড ও ডিটেইলস কপি করে নিয়ে আপনার ফেসবুকে, ফেসবুক পেইজ বা মার্কেটপ্লেসে পোস্ট করে কাস্টমার জোগানো ও পন্য বিক্রয় করা।
ছেলেদের জন্যঃ শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, পায়জামা, কটি, টি-শার্ট, ট্রাউজার, হুডি, ঘরি, স্মার্ট ঘরি, মানিব্যাগ, জুতা ও ব্যাগ।
মেয়েদের জন্যঃ ওয়ান পিছ, টু পিছ, থ্রি পিছ, শাড়ী, ওয়েস্টার্ন ড্রেস, বাটিক থ্রি পিছ, ইন্ডিয়ান ও পাকিস্তানি পার্টি ড্রেস, গাউন ও কুর্তি, লেডিস শার্ট, লেডিস টি-শার্ট ও প্যান্ট, রেডিমেট পায়জামা, বোরকা ও হিজাব, হুডি, ঘরি, জুতা, ব্যাগ ও পার্টস, ইনার ও নাইটি।
বাচ্চাদের জন্য : বেবিদের সকল ধরনের ড্রেস, খেলনা ও বেবি কেয়ার আইটেম।
এছাড়াও দেশের বাহির থেকে ইমপোর্ট করা কসমেটিকস আইটেম, জুয়েলারি আইটেম, মেডিকেল আইটেম, গেজেট আইটেম, কিচেন আইটেম ও হোম ডেকোরেট আইটেম সহ যাবতীয় সকল পন্য।
সকল পন্যের ক্যাটালগ ছবি ও বাস্তব ছবি, ভিডিও এবং পন্যের ডিটেইলস আমাদের ওয়েবসাইটে দেওয়া থাকবে। এছাড়াও আমরা আমাদের ফেসবুক পেইজ, ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে নতুন নতুন পন্যের নিয়মিত আপডেট জানিয়ে দিবো।
যদি কোনো কাস্টমার অরিজিনাল পন্যের ছবি দেখতে চায় তাই প্রতিটি পন্যের অরিজিনাল ছবি ও ভিডিও আপনাদের প্রদান করা হবে যেন কাস্টমার চাওয়া মাত্র আপনারা কাস্টমারকে দিতে পারেন। কাস্টমার যেন কখনো বুজতে না পারে যে পন্যটি আপনার নয় এবং এতে করে কাস্টমার এর বিশ্বাস অর্জন করা সম্ভব হবে এবং আপনি অর্ডারটি কনফার্ম করতে সহজ হবে।
প্রতিটি পন্য আমরাই নিজ হাতে প্যাকেজিং সম্পন্ন করে কুরিয়ার এর হোম ডেলিভারি ও ক্যাশ অন ডেলিভারি সার্ভিসের মাধ্যমে কাস্টমারের হাতে পৌঁছে দেব, ইনশাআল্লাহ। কাস্টমার পন্য হাতে পাওয়ার পর যাছাই বাছাই করে পন্যের টাকা পরিশোধ করতে পারবে।
পন্য বিক্রয় করবেন আপনি আর ডেলিভারি হবে আমাদের নামে, তা হবেনা। আপনি যে শপ/ব্রান্ড/পেইজ নামে আমাদের ওয়েবসাইটে রেজিষ্ট্রেশন করবেন সে শপ নামেই আমরা আপনার প্রোডাক্ট কাস্টমার এর কাছে পৌঁছে দেব। অর্থাৎ আপনি যে শপ/ব্রান্ড/পেইজ নামে আমাদের ওয়েবসাইটে রেজিষ্ট্রেশন করে কাস্টমার এর নামে অর্ডার কনফার্ম করবেন তখন আপনার দেওয়া শপ/ব্রান্ড/পেইজ নামেই ইনভয়েস/রিসিট তৈরি হয়ে যাবে আর সে ইনভয়েস/রিসিটেই আমরা আপনার কাস্টমার এর কাছে পন্য ডেলিভারি করবো।
১। সেলস ইনকাম
২। রেফারেন্স কমিশন
৩। টিম কমিশন
১। সেলস ইনকাম : আপনি সরাসরি ভাবে আমাদের কাছ থেকে পাইকারিতে পন্য ক্রয় করে আপনার কাস্টমার এর কাছে যত টাকা বেশি খুচরা মূল্যে বিক্রয় করবেন সেটাই হবে আপনার সেলস ইনকাম।
২। রেফারেন্স কমিশন : আপনি ইনকাম করছেন কিন্তুু আপনার কোন বন্ধু-বান্ধব বা আত্মীয়-স্বজনরা কেউ বেকার বা চাকরির পাশাপাশি বাড়তি ইনকাম করার সুযোগ খুজে তাদেরকে আপনি আপনার রেফারেন্স এ আমাদের সাথে কাজ করতে আগ্রহী গড়ে তুলে জয়েন করাতে পারলে আপনি ১০০ টাকা রেফারেন্স কমিশন পেয়ে যাবেন। মনে রাখবেন, আমাদের এই প্ল্যাটফর্ম এমএলএম মার্কেটিং নয় আমাদের মূল লক্ষ হচ্ছে সেলস বাড়ানো তাই এখানে যাকে তাকে ইনভাইট করে বা প্রলোভন দেখিয়ে জয়েন করানো যাবেনা। শুধুমাত্র যারা সেলস করে ইনকাম করতে চায় তাদেরই জয়েন করাতে হবে।
৩। টিম কমিশন : আপনি যাদেরকে আপনার রেফারেন্সে আমাদের সাথে কাজ করতে জয়েন করাবেন তারা যতগুলো প্রোডাক্ট ডেলিভারি সম্পন্ন করবে তার উপর একটা কমিশন আপনার একাউন্টে য়োগ হয়ে যাবে যাকে আমরা বলে থাকি প্যাসিভ ইনকাম। আপনার সেলস কম হলেও আপনার টিমের অর্থাৎ আপনি যাদের জয়েন করাবেন তারা সেলস করলেও তাদের সেলস ইনকামের উপর আমাদের পক্ষ থেকে টিম কমিশন হিসাবে পেয়ে যাবেন।
আপনার ইনকাম সম্পুর্ন আপনার উপরই নির্ভরশীল। আপনি যত বেশি সেলস দিতে পারবেন আপনি ততো বেশি ইনকাম করতে পারবেন। এখানে কাজ করে আপনি মাসে ১০-২০ হাজার টাকা আয় করা সম্ভব। যদি আপনার সেলস আরো বেশি থাকে তাহলে আপনি আরো বেশি ইনকাম করতে পারবেন। এক কথায়, যত বেশি সেলস তত বেশি ইনকাম।
আপনি ২০০ টাকা প্রদান করে রেজিষ্ট্রেশন করার পর আপনাকে আর কোন টাকা দিতে হবেনা এবং আজীবনের জন্য আমাদের একজন ব্যবসায়িক পার্টনার হিসেবে গন্য হবেন। যতদিন মন চায় আপনি এখান থেকে ব্যবসা করতে পারবেন।
রেজিষ্ট্রেশন সম্পন্ন করে আপনি আপনার নিজস্ব ফেসবুক আইডি/পেইজ/মার্কেটপ্লেস ও নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমেও ব্যবসা করতে পারবেন।
কোর্সসমূহঃ আপনি রেজিষ্ট্রেশন সম্পন্ন করার পর আমরা আপনাদের কিছু কোর্স শিখিয়ে দিবো অনলাইন লাইভ ক্লাসের মাধ্যমে(যারা লাইভ ক্লাস করতে পারবেনা তাদেরকে সহ সবাইকে আমরা ভিডিও লিংক দিয়ে দিবো যা পরবর্তীতে শিখে নিতে পারবে) যা পরবর্তীতে আপনার অনেক কাজে আসবে, ইনশাআল্লাহ। যা যা শিখানো হবে-
★ ফেসবুক পেইজ তৈরি।
★ ফেসবুক বিজনেস পেইজ সেট আপ, লগো ও কভারপটো সহ (যা শিখে অন্যদের পেইজ সেট আপ করেও ইনকাম করতে পারবেন)।
★ মার্কেটপ্লেস সম্পর্কে ধারনা ও কিভাবে মার্কেটপ্লেসের মাধ্যমে কাস্টমার আনবেন।
★ ফেসবুক পেইজ প্রোমোশন ও বুস্ট কিভাবে করবেন।
★ কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে পন্যের ছবি ও ডিটেইলস কপি ও পোস্ট করবেন।
★ কিভাবে আপনার রেফারেন্সে অন্যদের রেজিষ্ট্রেশন করবেন।
★ অর্ডার কনফার্ম হলে কিভাবে আমাদের ওয়েবসাইটে কাস্টমার এর নামে অর্ডার করবেন।
★ কিভাবে আপনার অর্ডার করা প্রোডাক্টের ইনভয়েস/রিসিট ডাউনলোড দিবেন ও কিভাবে কুরিয়ার ট্রাকিং লিংক খুজে পাবেন।
★ ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে পেমেন্ট ও উইথড্র করবেন।
এছাড়াও আমাদের প্রতিমাসে দুইটা অনলাইন কল মিটিং হবে যার মাধ্যমে কিভাবে বিজনেস গ্রো করবেন ও কাজ করতে গিয়ে যে সকল সমস্যায় পরবেন তা কিভাবে সমাধান করবেন তা শিখিয়ে দেওয়া হবে, ইনশাআল্লাহ।
সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ